ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকার নিরাপত্তায় অক্সিলারি ফোর্সে ৪২৬ জন নিয়োগ
ডুয়া ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীদের ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে যুক্ত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ৪২৬ জনকে এই বিশেষ ফোর্সে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বেসরকারি এই নিরাপত্তাকর্মীরা ইতোমধ্যে নগরীর বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক স্থানে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা মূলত পুলিশের সদস্যদের সহায়তা করবেন।
তবে ‘অক্সিলারি ফোর্সে’ কারা নিয়োগ পেয়েছেন এবং তাদের পরিচয় সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই উদ্যোগের মাধ্যমে ঈদুল ফিতরের সময় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের