ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক : বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানান।
ট্যামি ব্রুস লেখেন, ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের নতুন সহায়তা দিচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এই খাদ্য এবং পুষ্টি সহায়তা ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া হবে। এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের বোঝা ভাগাভাগি করে নেওয়া গুরুত্বপূর্ণ।’
এর আগে চলতি মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউএসএআইডির মতো সংস্থার তহবিল আটকে দিয়ে বৈদেশিক সহায়তা বন্ধের ঘোষণার পর রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কায় তাদের দৈনিক বরাদ্দ প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের