ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
মোবাইলে প্রতারণার নতুন ফাঁদ ‘কল মার্জিং’
ডুয়া নিউজ: মোবাইল ফোনে প্রতারণার নতুন কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘কল মার্জিং’ প্রযুক্তি। প্রতারকরা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কনফারেন্স কল (মার্জড কল) তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।
কীভাবে কাজ করে কল মার্জিং প্রতারণা?
প্রথম ধাপ: প্রতারক একটি নির্দিষ্ট নম্বর থেকে ভুক্তভোগীকে ফোন করে নিজেকে ব্যাংক, মোবাইল অপারেটর বা সরকারি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়।
দ্বিতীয় ধাপ: একই সময় অন্য আরেকটি নিরীহ ব্যক্তিকে ফোন করে এবং দুটি কল মার্জ করে দেয়, যাতে তারা পরস্পরকে পরিচিত মনে করে।
তৃতীয় ধাপ: প্রতারক ভুক্তভোগীর কাছ থেকে ওটিপি, পিন বা ব্যক্তিগত তথ্য চেয়ে নেয় এবং আর্থিক লেনদেনের প্রতারণা করে।
চতুর্থ ধাপ: প্রতারিত ব্যক্তি বুঝতে পারেন না যে তিনি আসলে প্রতারকের ফাঁদে পড়েছেন। কারণ অপরপ্রান্তে থাকা ব্যক্তিও বিভ্রান্ত থাকেন।
কীভাবে সতর্ক থাকবেন?
* অপরিচিত নম্বর থেকে ফোন এলে সতর্ক থাকুন।* কোনো অবস্থাতেই ওটিপি বা পিন নম্বর শেয়ার করবেন না।* ব্যাংক বা মোবাইল অপারেটর কখনো ফোনে ব্যক্তিগত তথ্য চায় না—এটা মনে রাখুন।* যদি সন্দেহ হয়, তাহলে কল কেটে দিন এবং সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল নম্বরে যোগাযোগ করুন।* কল মার্জিং প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা মোবাইল অপারেটরের কাছে অভিযোগ জানান।
প্রযুক্তির অপব্যবহার রোধে সতর্কতা অবলম্বন করা জরুরি। তা না হলে প্রতারকদের ফাঁদে পড়ে বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন আপনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট