ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ ভারত
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ) ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। তাদের মতে, ভারতের ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে এবং এর প্রেক্ষিতে এই সুপারিশটি করা হয়েছে।
এই সুপারিশের পর ভারত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এক বিবৃতিতে বলেন, "মার্কিন কমিশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন আমাদের নজরে এসেছে। কিন্তু এটি আবারও তাদের পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের পরিচায়ক।"
জয়সওয়াল আরও বলেছেন, ভারত ইউএসসিআইআরএফ-এর এই প্রতিবেদনকে অস্বীকার করে এবং এটি ‘ফেইক’ হিসেবে উল্লেখ করেছে। তিনি দাবি করেছেন, “ভারত একটি বহুত্ববাদী দেশ, যেখানে ১৪০ কোটি মানুষ বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব করে এবং দেশের ধর্মীয় সহাবস্থানকে ইউএসসিআইআরএফ স্বীকার করবে এমনটি আমরা কখনো আশা করি না।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফ প্রতিবেদনটি বলছে, ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এবং গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস