ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন ড. ইউনূস’
ডুয়া নিউজ: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন। কিন্তু ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ভারতের দ্য হিন্দু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
ড. ইউনূস চীনকে তার প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে বেছে নিয়েছেন এবং বুধবার (২৬ মার্চ) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
দ্য হিন্দু জানাচ্ছে, ভারত সফরের জন্য বাংলাদেশ সরকারের অনুরোধের প্রতি ভারতের কোনও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শফিকুল আলম সংবাদ মাধ্যমটিকে বলেছেন, "আমরা গত বছরের ডিসেম্বর মাসে ভারত পক্ষকে প্রধান উপদেষ্টা ইউনূসের সফরের অনুরোধ জানিয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত, কোনো সাড়া পাইনি।"
চীন সফরের সময় ২৬ তারিখে ড. ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশকে চীনা বিনিয়োগের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরবেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সাথে যথাযথ এবং উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চায়।
ড. ইউনূস চীন সফর শেষে ৩-৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের জন্য একটি অনুরোধ করেছেন এবং ভারতের প্রতিক্রিয়ার প্রতীক্ষায় আছেন।
ড. ইউনূস চীন সফরের সময় বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন। ফলে বাংলাদেশকে ব্যবসা-বান্ধব গন্তব্য হিসেবে উপস্থাপন করার সুযোগ পাবেন।
এছাড়া, ২৮ মার্চ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে এবং ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন।
ড. ইউনূস আশা করেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি কেন্দ্র হিসেবে পরিণত হবে। যা ভারত, নেপাল এবং ভুটানের সাথে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে