ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পথশিশুদের সহায়তায় ঢাবি অ্যালামনাইকে ৭৭৫ পাউন্ড দিল ঢাবি অ্যালামনাই ইউকে
ডুয়া নিউজ: 'ছায়াতল বাংলাদেশ' নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিত পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এই প্রতিষ্ঠানটিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। উল্লেখযোগ্য সহযোগিতার মধ্যে রয়েছে- অসহায় পথশিশুদের জন্য শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ এবং তাদের বিনোদনের ব্যবস্থা করার জন্য চড়ুইভাতির মতো পিকনিকের আয়োজন।
এবার পথশিশুদের সাহাযার্থে এগিয়ে এসেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ইউকে শাখা। সংগঠনটি ‘ছায়াতল বাংলাদেশ’-কে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ৭৭৫ পাউন্ড সহায়তা প্রদান করেছে। এ অর্থ লন্ডনের একটি ব্যাংক হতে আজ জনতা ব্যাংক, টিএসসি শাখায় স্থানান্তরিত হয়েছে।
ঢাবি অ্যালামনাই ইউকে’র সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) ঢাবি অ্যালামনাইকে এই অর্থ প্রদানের তথ্যাদি ডুয়া নিউজকে প্রদান করেন।
তিনি বলেন, ‘আমরা কেন্দ্রীয় অ্যালামনাইয়ের যৌথভাবে কল্যাণমূলক নানা কর্মকান্ড পরিচালনা করতে চাই। এরই অংশ হিসেবে তিনি ঢাবি অ্যালামনাইকে এই অর্থ প্রদান করার কথা জানান।
এদিকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী অসহায় পথশিশুদের সহায়তার জন্য ঢাবি অ্যালামনাই, ইউকে শাখার আন্তরিক এ উদ্যোগকে ধন্যবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, বিদেশে অবস্থানরত অন্যান্য ঢাবি অ্যালামনিরা এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সহযোগিতার হাত সম্প্রসারণ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)