ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রাথমিক শিক্ষার্থীদের মাসে ৫০০ টাকা উপবৃত্তির সুপারিশ
ডুয়া ডেস্ক: গণসাক্ষরতা অভিযান প্রতি মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কমপক্ষে ৫০০ টাকা দেওয়ার সুপারিশ করেছে। আজ সোমবার (২৪ মার্চ) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত একটি প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।
‘বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় শিক্ষা বাজেট: আমাদের প্রস্তাবনা’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী সূচনা বক্তব্য দেন এবং প্রাক-বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন ড. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া আলোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ এবং সিপিডির রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
বক্তারা বলেন, "বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫০ টাকার কম উপবৃত্তি পাচ্ছে, যা মূলত কলম, পেন্সিল, রাবারসহ অন্যান্য শিক্ষা খরচে চলে যায়। এর ফলে শিক্ষার্থীদের অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনা সম্ভব হয় না। তাই প্রাথমিক বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীকে ৫০০ টাকা এবং ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে ৭০০ থেকে ১০০০ টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে।"
এ ছাড়াও তারা বলেন, "ড্রপ আউট বা ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার জন্য উপবৃত্তি চালু করা যেতে পারে। এমনকি বাল্যবিবাহে যেসব মেয়েরা পড়াশুনা ছেড়ে দিয়েছে, তাদের জন্যও উপবৃত্তির ব্যবস্থা করা যেতে পারে যাতে তারা আবার শিক্ষা জীবনে ফিরে আসতে পারে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)