ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘নির্বাচন কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে’
ডুয়া ডেস্ক : বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন না দিলে কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন টুকু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, নির্বাচন না দিলে নির্বাচন কীভাবে আদায় করতে হয় তা বিএনপি জানে। তাই অতিদ্রুত নির্বাচন দিন। নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না, বলে দিলাম।
তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে, তা আমরা সহ্য করেছি। কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে পালাইনি।
তিনি বলেন, আগস্টের আন্দোলনের রূপরেখা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তার নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারকে বলছি, অতিদ্রুত নির্বাচন দিন। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই, তাই নির্বাচনের বিকল্প নেই।
ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে