ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য; চাকরি হারালেন যুবক
ডুয়া ডেস্ক : ছোটপর্দার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারিয়েছেন রাকিবুল হাসান নামের এক যুবক। তিনি সাজিদা ফাউন্ডেশনে চাকরি করতেন।
আজ রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজিদা ফাউন্ডেশনের ই-মেইল শেয়ার করে শবনম ফারিয়া লেখেন, "আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।"
অভিনেত্রী বলেন, "সহিংসতা শুধু শারীরিক নয়; এটি অনলাইন হয়রানি, রাস্তার হয়রানি, বা যেকোনো ধরনের ভয় দেখানো হতে পারে। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়।"
পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ফারিয়া লেখেন, "রাজনীতিবিদ থেকে আমার সহকর্মীরা, কর্মী থেকে কলেজ পড়ুয়া মেয়ে—যারা সবাই সমর্থন দেখিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ।"
সবশেষ তিনি লেখেন, "বিশেষ ধন্যবাদ সাজিদা ফাউন্ডেশনকে। তাদের সাহসী ও দৃঢ় পদক্ষেপের জন্য। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন, আমরা আমাদের কণ্ঠ আরও উঁচু করি।"
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ফারিয়া।
সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ, অভিনেত্রীকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা নজরে আসে ফারিয়ার। বিষয়টি নিয়ে তিনি তৎক্ষণাত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
ফারিয়ার সেই স্ট্যাটাসের সূত্র ধরে জানা যায়, ওই যুবকের নাম রাকিবুল হাসান। তিনি সাজিদা ফাউন্ডেশন নামের একটি এনজিওতে কর্মরত ছিলেন।
এরপর পরবর্তী দিনই সাজিদা ফাউন্ডেশন ওই কর্মীর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের পর রাকিবুলকে চাকরিচ্যুত করা হয় এবং বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মেইল মারফত ফারিয়াকে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)