ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ডুয়া ডেস্ক : বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি এবং কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের তারিখ দিলেও তা পালন করেনি। এর পরিপ্রেক্ষিতে ১১ মার্চ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়, যা শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। গতবারের মতো এবারও তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন এবং তাদের কারখানার সামনে নিয়ে আসেন। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, কারখানার শ্রমিকরা আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন, তখন মালিক পক্ষ ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল। এর মধ্যে ১২৫০ জন শ্রমিকের বেতন দেওয়া হয়েছে, কিন্তু বাকি ২৫০ জনের বেতন এখনও পরিশোধ হয়নি। গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির আওতায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের