ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সকাল থেকে এখনো জ্বলছে সুন্দরবন
ডুয়া নিউজ : পূর্ব সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনাঞ্চলে আগুন লেগেছে। আজ শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বনসংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগও দুপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। তারা অগ্নিনির্বাপণে কাজ শুরু করেছে।
তবে পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। সর্বশেষ রাত সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এর আগে দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেন, "এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। আগুন যাতে বনের ব্যাপক এলাকায় ছড়াতে না পারে সেজন্য বিকালে আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু হয়েছে।"
আশপাশে পানির কোনো উৎস নেই বলে তিনি জানান। বনের খাল থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, "আমরা সকালে আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।"
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম বলেন, "শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সুন্দরবনে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।"
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, "বনরক্ষী ও ফায়ার সার্ভিস সদস্যরা সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের