ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকা অবরোধের ঘোষণা
ডুয়া ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন 'ওয়ারিয়র্স অফ জুলাই'। শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
তারা বলেন, "আমাদের পঙ্গুত্বের পরিবর্তে সাধারণ জীবন ফিরিয়ে না দিলে এবং শহিদদের জীবন ফিরে না দিলে আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে করতে দেয়া হবে না।"
এ সময় রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে সংগঠনের নেতারা বলেন, "সতর্ক হয়ে যান, না হলে আবারও একটি জুলাই দেখতে হবে। শুধরে যান, না হলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।"
নেতারা আরও বলেন, "জুলাই আন্দোলন শুধু নির্বাচনের জন্য ছিল না। এটি মানুষের বাকস্বাধীনতা, সমতা, সাম্য ও মানবিক মর্যাদার প্রতিষ্ঠার জন্য ছিল, যা বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরেও পায়নি।"
তারা বলেন, "আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি, আমাদের ভয় দেখাবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের