ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ যেসব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ডুয়া ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দিনের তাপমাত্রা তেমন পরিবর্তিত না হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানিয়েছে, আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের