ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকে বন্ধ হচ্ছে ষষ্ঠ-অষ্টম শ্রেণির পাঠদান কার্যক্রম
ডুয়া ডেস্ক: সরকার জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া নিম্নমাধ্যমিক পর্যায়ের শ্রেণিগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ১২ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই স্কুলগুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে।
এজন্য আগামী বছর থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে না।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান জানিয়েছেন, "আমরা প্রাথমিক শিক্ষায় মনোযোগ দিতে চাচ্ছি। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাই চালু থাকবে।" তিনি আরো জানান, যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু ছিল, সেখানে এই তিন শ্রেণির পাঠদান বন্ধ করার এবং নতুন শিক্ষার্থী ভর্তি না করার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, "এই সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা।" এছাড়া ১৬ মার্চ এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন এবং বলেন, "ক্রমান্বয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ হয়ে যাবে এবং নতুন ভর্তি নেয়া হবে না।"
এছাড়া ২০২৪ সালের মে মাসে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করে তা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত