ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
ডুয়া ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া এবং পাবনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এটি আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়। মানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ, তারপর কালবৈশাখীর মত দমকা হাওয়া, এরপর ৫ বা ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।
বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০ বা ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি পর্যন্তও বৃষ্টি হতে পারে।
সংস্থাটি জানায়, বৃষ্টিবলয়ে, সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে। আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কলকাতা বা পশ্চিমবঙ্গ এলাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের