ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দুঃসংবাদ পেল শিক্ষক-কর্মচারীরা
ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এর ফলে শিক্ষক-কর্মচারীরা এই সপ্তাহে তাদের বেতন পাবেন কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ, মাউশির অর্থ ও ক্রয় এবং ইএমআইএস সেল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট শাখা) লিউজা-উল-জান্নাহ জানিয়েছেন, "শিক্ষক-কর্মচারীদের বেতন বা বোনাস ছাড়ের প্রস্তাব এখনও পাইনি। প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক বা দুই দিন সময় লাগতে পারে।" তিনি আরও জানিয়েছেন, "আমরা ৫ম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি।"
মাউশির একজন কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারি মাসের দ্বিতীয় লট অর্থাৎ ৫ম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনও পাঠানো হয়নি। তবে তারা চেষ্টা করছেন চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর জন্য।
এছাড়া প্রস্তাব পাঠানোর পর অনুমোদনের জন্য দুই-এক দিন সময় লাগবে এবং তারপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। তাই ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য নানা পর্যায়ে অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়া থাকায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। ২০২২ সালের অক্টোবর মাসে শিক্ষকদের এমপিও ইএফটিতে (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে এখনও অনেক শিক্ষক তাদের বেতন দেরিতে পাচ্ছেন।
এখনো স্পষ্ট হয়নি যে শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন কতদিনে পাবেন এবং চলতি সপ্তাহে তাদের বেতন পাওয়ার সম্ভাবনা কম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ