ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৯
ডুয়া নিউজ : সম্প্রতি রাজধানীসহ দেশব্যাপী বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতািই, ধর্ষণ, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম। এসব রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে টহল ও বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহানগরের ৫০টি থানা এলাকায় দুই পালায় মোট ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাতে ৩৪০টি এবং দিনে ৩২৭টি টিম কাজ করেছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ১১৫টি মাঠে ছিল। এছাড়া, রাজধানীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি চেকপোস্ট বসানো হয়।
ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— ১০ জন ডাকাত, ১১ জন সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, আটজন চোর, ১২ জন মাদক কারবারি এবং ২৯ জন পরোয়ানাভুক্ত আসামি।”
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি পিকআপ, পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, আটটি চাকু, একটি চাপাতি, একটি বড় ছুরি, একটি লোহার রেঞ্জ, একটি লোহার রড, দুটি ককটেল সদৃশ বস্তু, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি প্রিন্টার জব্দ করা হয়।
এছাড়া, অভিযান চলাকালে দুই হাজার ১৩২ পিস ইয়াবা, ১৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানায় ৬৩টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়