ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ডুয়া নিউজ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত সকল দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৭ মার্চ) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা স্মৃতিসৌধে উপস্থিত থেকে শহীদদের প্রতি সম্মান জানাবেন, এজন্য সাধারণ জনগণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে স্মৃতিসৌধের পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ জনগণের জন্য জাতীয় স্মৃতিসৌধের গেট খুলে দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের