ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
টাইম ম্যাগাজিনে জায়গা করে নিল আশুলিয়ার মসজিদ
ডুয়া ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন প্রতিবছর বিশ্বের ১০০টি স্থাপনাকে ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস’ হিসেবে ঘোষণা করে থাকে। এ বছর সেই তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে সাভারের আশুলিয়ার জামগড়ার দরগার পাড় এলাকার জেবুন নেসা মসজিদ।
গত ১৩ মার্চ টাইম ম্যাগাজিনের প্রকাশিত এ তালিকার প্রতিবেদনে মসজিদটি সম্পর্কে বলা হয়েছে, 'বাংলাদেশের স্থপতিরা দীর্ঘদিন ধরে অত্যাধুনিক আধুনিক মসজিদ ডিজাইন করে আসছেন, কিন্তু ঢাকার উপকণ্ঠে অবস্থিত এই গোলাপী রঙের স্থাপনাটি তার শিল্প পরিবেশের মধ্যে একটি আকর্ষণীয় চিত্র তুলে ধরে।' এতে আরও বলা হয়, ওই এলাকার অনেক টেক্সটাইল কারখানার মধ্যে একটির মালিক তার প্রয়াত মায়ের নামে নামকরণ করা জেবুন নেসা মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন, যা ৬৫০০ পোশাক শ্রমিকের জন্য অবকাশ হিসেবে (নামাজের পাশাপাশি) কাজ করে।
আশুলিয়ার দরগার পাড় এলাকায় আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানার অভ্যন্তরে অবস্থিত দৃষ্টিনন্দন জেবুন নেসা মসজিদটি চতুর্ভুজ আকৃতির অবকাঠামোতে নির্মিত। এখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ। প্রাকৃতিক আলো এবং বাতাস প্রবাহের জন্য মসজিদের পুরো দেয়ালজুড়ে অসংখ্য ছিদ্র রয়েছে, যা মসজিদটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। মসজিদের সামনে একটি কাঁচে ঘেরা সরু লেক রয়েছে, যা বাতাসকে প্রাকৃতিকভাবে শীতল করে মসজিদে প্রবাহিত করে। এই বিশেষ ব্যবস্থা থাকার কারণে মসজিদে এসি কিংবা বৈদ্যুতিক পাখার প্রয়োজন পড়েনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে