ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
১৮তম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের জন্য ফের সুযোগ
ডুয়া ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী রোববার (২৩ মার্চ) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছিল। যারা বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি এবং আবেদন করেছেন তাদের জন্য এই পরীক্ষাটি আগামী ২৩ মার্চ সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রের মূলকপি নিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে হবে:
১. শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates) ও নম্বরপত্র (Transcripts/Marks Sheets)।
২. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা