ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে নতুন নির্দেশনা দিলো মাউশি
ডুয়া ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (১৬ মার্চ) জারি করা এক আদেশে বলা হয়, স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।
এছাড়া গণহত্যা দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা এবং আলোচনা সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানায়, স্বাধীনতা দিবসের প্রেক্ষিতে সকাল ৯টায় দেশব্যাপী সব বিভাগ, জেলা এবং উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হবে।
এছাড়া ২০ থেকে ২৫ মার্চের মধ্যে জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩ মার্চের মধ্যে জেলা ও উপজেলায় স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ফুটবল, টি-২০ ক্রিকেট, কাবাডি বা হাডুডু খেলার আয়োজন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা