ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বৃষ্টিতে শীতল হলো রাজধানী ঢাকা
ডুয়া ডেস্ক: গত কয়েক দিনের তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর রাজধানী ঢাকা পেয়েছে স্বস্তির বৃষ্টি। সোমবার (১৭ মার্চ) বিকেল তিনটার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেট এবং ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়। এতে গরম কিছুটা কমিয়ে আনে। এর ফলে তাপমাত্রা কমে যাওয়ায় ঢাকার বাসিন্দারা কিছুটা স্বস্তি অনুভব করেন।
এদিন দুপুরের পর থেকেই এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যে আকাশে গুমোট পরিবেশ এবং বাতাস চলতে থাকে। এরপর বিকেল তিনটার পর অস্বস্তিকর গরমে ক্লান্ত মানুষদের জন্য বৃষ্টি আসে, যদিও তা ছিল হালকা। কিছু সময়ের মধ্যে সেসব এলাকার সড়ক ভিজে যায়।
অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টির সম্ভাবনা ছিল।
এদিকে আবহাওয়াবিদরা গতকালই জানিয়েছিলেন যে, আজ ঢাকাসহ সিলেট এবং খুলনা বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে ধারণা করা হয়েছিল। একইসঙ্গে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের