ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কেন হাসনাত-সারজিসকে উপদেষ্টা করা হয়নি, যা জানা গেল
ডুয়া ডেস্ক : আমজনতা দলের সদস্য সচিব এবং আলোচিত ছাত্রনেতা মো. তারেক রহমান বলেছেন, সারজিস ও হাসনাত দু’জনই আপসকামী নেতা ছিলেন, যার ফলে তারা উপদেষ্টা হতে পারেননি। তারা উপদেষ্টা হতে চাইলেও তাদের ছাত্রলীগের অতীত থাকার কারণে সে সুযোগ দেওয়া হয়নি। আমরা অতীত ভুলি নাই।
এক সাক্ষাৎকারে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু সে ভালো করেই জানে, শেখ হাসিনার বিচার বাংলাদেশে কখনো সম্ভব নয়। তারা আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে।
তিনি আরও বলেন, হাসনাতের একটি বক্তব্য রয়েছে—যতদিন বিএনপি বিরোধী দলে থাকবে, ততদিন দেশে কোনো নির্বাচন প্রয়োজন নেই। অতীতে তারা এ কথা বলেছে, এখনো বলছে। বিশেষ করে, যারা ছাত্রলীগ থেকে উঠে এসেছে, তারা নির্বাচনকে গুরুত্ব দেয় না।
আমজনতা দলের সদস্য সচিব বলেন, আগামী নির্বাচনে মূল ফোকাস থাকবে বিএনপির দিকেই। অনেকে নানা ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারেন, তবে শেষ পর্যন্ত সবার দৃষ্টি বিএনপির দিকেই থাকবে। এমনকি আমাদের ছাত্রনেতারাও বিএনপির কাছে আসন চাইবে। যদি তা না হয়, তাহলে আমার রাজনৈতিক বিশ্লেষণ ভুল প্রমাণিত হবে।
তারেক রহমান বলেন, বিএনপি প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় একটি দল। সে কারণে, মাঠপর্যায়ের যেকোনো নেতার জন্য বিএনপির সহযোগিতা প্রয়োজন। এমনকি অনেক বড় দলের সভাপতিরাও নিজ আসনে বিজয়ী হতে পারবেন না, যদি বিএনপি তাদের সে সুযোগ না দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাব-নিকাশ।
তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে আমরা লড়াই করেছি, আহত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, রিমান্ডে গেছি, এমনকি গুলিবিদ্ধ হয়েও চিকিৎসা পাইনি। তাই একজন বিপ্লবের অংশীদার হিসেবে সংসদে যাওয়ার অধিকার আমারও রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের