ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শহীদ মিনারের উদ্দেশ্যে 'ইনকিলাব মঞ্চ'র পদযাত্রা
ডুয়া নিউজ : রাজধানীর শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে 'ইনকিলাব মঞ্চ'। সেখানে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বক্তব্য দেবেন প্লাটফর্মটির নেতারা।
আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টায় তারা শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন।
এর আগে, জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জমায়েত করেন।
এই সময়ে তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন: 'বিচার বিচার বিচার চাই, শাপলার বিচার চাই'; 'শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ'; 'শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা'; 'ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা'; 'বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই'; 'শাহবাগী/মবতন্ত্র/সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও'; 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো'; 'ক্ষমতা না জনতা, জনতা জনতা'; 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ'; 'দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা' ইত্যাদি।
সংগঠনটির মুখপাত্র শরীর উসমান হাদী বলেন, "আমরা মার্চ নিয়ে শহীদ মিনারের দিকে যাব। আমরা কারো গায়ে হাত দেব না। কেউ আমাদের গায়ে হাত তুলতে আসলে আমরা তাকে আঘাত না করে পুলিশে দেব। তাদের বিচার হওয়ার আগে পর্যন্ত আমরা থানায় অবস্থান করবো। আমরা জানতে চাই, আমাদের কেন আটকানো হলো? শহীদ মিনারে যদি শাহবাগের কসাই লাকী আক্তার তারা সাঙ্গপাঙ্গদের নিয়ে থাকে আপনারা আমাদের আটকে রাখতে পারবেন না। আমরা যাবোই সেখানে। আমরা তাদের ৫ মিনিট সময় দিচ্ছি। এর মধ্য যদি তারা সেখান থেকে লেজ গুটিয়ে পালায় আমরাও ঘরে ফিরে যাব।"
উসমান হাদী আরও বলেন, "শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু। দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই৷"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের