ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইফতার অনুষ্ঠানে রোহিঙ্গার মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক
ডুয়া নিউজ : কক্সবাজারের উখিয়া ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আসা এক রোহিঙ্গা পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক ইফতারের আগে জমায়েতে যোগ দিতে আসা কমিউনিটির একজন সদস্য নিহত হন।'
এতে আরও বলা হয়, 'এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে নিরাপদে রাখার জন্য কর্তৃপক্ষের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটেছে, য উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।'
রোহিঙ্গা নেয়ামত উল্লাহের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় ক্যাম্প কর্মকর্তারা জানিয়েছেন, 'অনুষ্ঠান চলাকালে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হলে দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে।'
ক্যাম্প কর্মকর্তারা আরও জানিয়েছেন, 'আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিদের অবস্থাও স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের