ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, বাড়লো যত
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি বিশ্ব বাজারে স্বর্ণের দামে ব্যাপক প্রভাব ফেলেছে। শুক্রবার (১৪ মার্চ) স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ দশমিক ৯৪ শতাংশ বেড়ে তিন হাজার ডলারে পৌঁছেছে, যা ইতিহাসের প্রথম সর্বোচ্চ মূল্য। চলতি বছর ১৩ বার বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার আবারও বেড়ে রেকর্ড সর্বোচ্চ হয়ে ওঠে। এর পেছনে ইউরোপের ওপর নতুন শুল্ক হুমকি বিশেষ ভূমিকা পালন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উপর দুটি শুল্ক আরোপের হুমকি দেন। যা ওয়াইন, শ্যাম্পেন এবং অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যগুলোর ওপর ২০০ শতাংশ শুল্কের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, যদি এই শুল্ক দ্রুত প্রত্যাহার না করা হয় তাহলে যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছ থেকে আসা সমস্ত অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।
এর আগে ট্রাম্পের পক্ষ থেকে সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে, যার পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপের পরিকল্পনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস