ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল-আকসা মসজিদে রমজানের ২য় জুমায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়
ডুয়া ডেস্ক: রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। যদিও ইসরায়েল দখলদারিত্বের কারণে মসজিদে নামাজ পড়ার ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তবুও আজ শুক্রবার (১৪ মার্চ) ৮০ হাজার মানুষ সেখানে নামাজ পড়তে উপস্থিত হন। ইসলামের তৃতীয় পবিত্র মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ এই তথ্য জানিয়েছে, তবে দখলদার ইসরায়েলি পুলিশ এই সংখ্যা প্রকাশ করেনি। তারা শুধু জানিয়েছে যে, "হাজার হাজার মানুষ" উপস্থিত ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, আল-আকসায় আজ যারা নামাজ পড়েছেন তাদের অধিকাংশই ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি মুসলমান। পশ্চিমতীর থেকে মুসল্লিরা যাতে নামাজ পড়তে না আসতে পারেন সে জন্য সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইসরায়েলি পুলিশ। এর ফলে পশ্চিমতীরের অনেক মুসল্লি মসজিদে পৌঁছাতে পারেননি।
এছাড়া আল-আকসা মসজিদে প্রবেশের জন্য শুধু ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছর বা তার বেশি বয়সী নারীদের অনুমতি দেওয়া হয়েছিল। সবাইকেই ইসরায়েলি কর্তৃপক্ষ থেকে পাস সংগ্রহ করতে হয়েছিল। ফলে ফিলিস্তিনের বেশিরভাগ মুসলমান আজ মসজিদে নামাজ পড়তে পারেননি।
ইসরায়েলি পুলিশ তরুণদের আল-আকসায় প্রবেশে বাধা দেয়। কারণ তাদের ভয় ছিল যে, বিক্ষোভের ঘটনা ঘটতে পারে। তরুণদের মসজিদে প্রবেশে বাধা দেওয়ার জন্য জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছিল। তবে আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে এবং গত সপ্তাহেও কোনো ঝামেলা ছাড়াই সাধারণ মুসল্লিরা আল-আকসায় নামাজ আদায় করেছিলেন।
তথ্য: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার