ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
উপদেষ্টায় নিয়োগ না দিলে পড়বেন না ঈদের নামাজ, বেগম জিয়াকে নোবেল দেয়ার দাবি
ডুয়া ডেস্ক: রংপুর বিভাগের উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন সিরাজ-উদ-দৌলা চৌধুরী। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর পুত্র।
আজ (শুক্রবার, ১৪ মার্চ) সকালে পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, “রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি কিন্তু উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনও উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। যদি আমাকে উপদেষ্টা না করা হয় তবে রংপুর–রাজশাহী বিভাগের ১৬ জেলার মধ্যে যে কাউকেই উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানাই।”
তিনি আরও বলেন, “যদি রংপুর বিভাগ থেকে আমাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দেওয়া হয় তবে আমি আগামী ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করব না।” এই বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।
লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী আরও দাবি করেন, “দেশ গঠনে ভূমিকা রাখায় ড. মুহম্মদ ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম ও মানবতায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের