ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
১৭৮ যাত্রী নিয়ে বিমানে অগ্নিকাণ্ড
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে এই দুর্ঘটনা ঘটে, তবে ক্রু সদস্যসহ ১৭৮ জন যাত্রী নিরাপদে সরে যেতে সক্ষম হন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ডালাসগামী এই বিমানে অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানার ওপরে উঠে আসেন। ১২ জন যাত্রী আহত হওয়ায় তাদের হাসপাতালে নেয়া হয়। বিমান সংস্থার এক মুখপাত্র জানান, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল, তবে ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
অগ্নিকাণ্ডের পর আরোহীদের সরিয়ে নেওয়ার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
বিমান সংস্থা জানিয়েছে, ১৭২ যাত্রী এবং ৬ ক্রু সদস্য নিরাপদে টার্মিনালে স্থানান্তরিত হয়েছেন। দ্রুত উদ্ধার তৎপরতায় জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। আগুন নিভে গেলেও এর কারণ এখনও জানা যায়নি। তথ্যসূত্র: এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ