ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হোলির আগে ভারতে ঢেকে দেওয়া হলো ১০ মসজিদ
ডুয়া ডেস্ক : ভারতে আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) শুরু হচ্ছে হোলি উৎসব। আর এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে দেশটির উত্তর প্রদেশের প্রশাসন সোবহাল জেলার ১০টি মসজিদ ঢেকে দিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, এবারের হোলি উৎসব পড়েছে পবিত্র জুমার দিনে। যা গত ষাট বছরে ঘটেনি। আর এই উৎসবকে কেন্দ্র করে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সতর্ক রয়েছে প্রশাসন।
এ বিষয়ে উত্তরপ্রদেশ প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে। সে সম্পর্কে এক ব্রিফিংয়ে সম্ভলের পুলিশ কর্মকর্তা শ্রীশ চন্দ্র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, "চৌপাই শোভাযাত্রার প্রস্তাবিত রুটে মোট দশটি মসজিদ চিহ্নিত করা হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা রোধ করার জন্য সেগুলোর সবকটিই ঢেকে দেওয়া হবে।"
এদিকে শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজ এবং 'চৌপাই' শোভাযাত্রার সময় পরিবর্তন করার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে এই দুটি আনুষ্ঠানিকতা একই সময়ে অনুষ্ঠিত না হয়।
এ অনুসারে, শুক্রবারের নামাজ হোলি শোভাযাত্রার আগে অথবা পরে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস