ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মুঠোফোনে প্রেম, প্রথম সাক্ষাতেই ধ-র্ষ-ণের শিকার তরুণী
ডুয়া ডেস্ক: প্রায় এক বছর ধরে মুঠোফোনে সম্পর্ক ছিল তাদের। প্রেমিকের বাড়ি গাজীপুর আর প্রেমিকার বাড়ি কুমিল্লা। একসময় প্রেমিক তার প্রেমিকার সঙ্গে সরাসরি দেখা করার অনুরোধ করেন। প্রেমিকা কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। সারা দিন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এরপর রাতে নিরাপত্তার কথা বলে প্রেমিক মেয়েটিকে সেখানে থেকে যেতে বাধ্য করেন। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ ধরেন। এছাড়াও ভুক্তভোগীকে মারধর করেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। অভিযুক্ত ওই প্রেমিক যুবকের নাম ফরিদ পালোয়ান। তিনি কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটি কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে ফরিদের সঙ্গে দেখা করতে আসেন। সারা দিন ঘোরাঘুরি শেষে নিরাপত্তার অজুহাতে মেয়েটিকে রাতে থেকে যেতে বাধ্য করেন ফরিদ। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ করেন। ধর্ষণের কথা গোপন করতে বলেন। পাশাপাশি ভুক্তভোগীকে মারধর করেন।
ওই তরুণী পরে নিজ বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে তাঁরা কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেন। তিনি শেষে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘মেয়েটি গতকাল রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের