ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘পাকিস্তানে ট্রেনে হামলায় ভারত জড়িত’
ডুয়া ডেস্ক: পাকিস্তান অভিযোগ করেছে, জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের হাত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী ১৩ মার্চ এই অভিযোগ করেন, যদিও তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, হামলার পর উদ্ধার অভিযানে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয় এবং সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেছিল। শাফকাত আলী খান জানান, তাদের ইন্টারসেপ্ট করা কলগুলো থেকে আক্রমণকারীরা আফগানিস্তানে থাকা তাদের কামান্ডারদের সঙ্গে যোগাযোগ করেছে, যা হামলার পেছনে আফগানিস্তানের সন্ত্রাসী চক্রের সংশ্লিষ্টতা প্রমাণ করে।
পাকিস্তান বারবার আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে যেন তারা সন্ত্রাসী গোষ্ঠী বিএলএসহ অন্যান্যদের আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ চালাতে বাধা দেয় কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শাফকাত আলী আরও বলেন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
এদিকে পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, যারা এই হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, সন্ত্রাসীদের ইসলাম, পাকিস্তান বা বেলুচিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আইএসপিআরের আরেকটি বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে, এই হামলা আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী চক্রের নেতাদের নির্দেশনায় হয়েছে এবং হামলার সময় সন্ত্রাসীদের আফগানিস্তানে থাকা সহযোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ