ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন
ডুয়া ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে কিয়েভ ওয়াশিংটনের প্রস্তাবিত ৩০ দিনের রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে সৌদি সরকারি গণমাধ্যম জানিয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আল-আকবারিয়া মঙ্গলবার রাতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক বিবৃতিতে জানায়, “সৌদি কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ জেদ্দায় মার্কিন-ইউক্রেনীয় আলোচনায় সফলতা এসেছে।”
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু বুধবার এই খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, “৯ ঘণ্টার মার্কিন-ইউক্রেনীয় আলোচনা শেষে ইউক্রেন ৩০ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের একটি পরিকল্পনাও রয়েছে।”
যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “কিয়েভ যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে।”
এর আগে একই দিন মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল সৌদি আরবের জেদ্দায় মস্কো-কিয়েভ শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করে। আলোচনায় উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
এছাড়া সোমবার জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেন, ইউক্রেন শুরু থেকেই শান্তির জন্য কাজ করছে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য রাশিয়াকেই দায়ী করেছেন তিনি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে মস্কো শর্ত দেয় যে ইউক্রেন যদি ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করে তবে তারা শান্তি আলোচনা করতে রাজি হবে। তবে কিয়েভ এটিকে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস