ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ থেকে ভারতে ধেয়ে যাচ্ছে সাইক্লোন, ১৮ রাজ্যে সতর্কতা
ডুয়া নিউজ : বাংলাদেশ ও ইরাক থেকে সাইক্লোন যাচ্ছে ভারতে। এজন্য ভারতের ১৮টি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মির, বিহার এবং পশ্চিমবঙ্গ।
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) আইএমডি জানায়, বাংলাদেশ ও ইরাক থেকে দুটি সাইক্লোন ভারতের দিকে এগিয়ে আসছে। এই সাইক্লোনগুলোর প্রভাবে ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যা আগামী ১৫ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
আইএমডি জানিয়েছে, প্রথম সাইক্লোনটি উত্তর ভারতের দিকে এগিয়ে আসছে, যার প্রভাবে দিল্লি ও আশপাশের অঞ্চলগুলোতে উচ্চ তাপমাত্রা কমে আসতে পারে। আর দ্বিতীয় সাইক্লোনটি বাংলাদেশ থেকে আসছে, যা ভারতের পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে। এ দুটি সাইক্লোনের প্রভাবে ভারতের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ১০ থেকে ১৫ মার্চের মধ্যে ব্যাপক তুষারপাত, বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে। পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানেও একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বিহার, পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, এবং অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এসব জায়গার পাশাপাশি, তামিলনাড়ু ও কেরালাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পরিস্থিতি যদি এমই থাকে, তাহলে ওই অঞ্চলের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হতে পারে।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে (পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা) সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাস প্রবাহিত হতে পারে। আগামী ১৫ মার্চের পর সেখানে সাইক্লোনিক পরিস্থিতি উন্নতি হতে পারে, তবে কোথাও কোথাও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময়ের মধ্যে আইএমডি জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের