ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সিরিয়ায় সহিংসতায় ১৩৮৩ বেসামরিক মানুষ নি-হ-ত
ডুয়া ডেস্ক : গত কয়েকদিন ধরেই সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সংঘর্ষ হচ্ছে। এতে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩৮৩ জনে পৌঁছেছে। ভূমধ্যসাগর লাগোয়া উপকূলীয় একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে তারা নিহত হয়েছেন।
আজ বুধবার (১২ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, গত কয়েকদিনের সংঘাতে কমপক্ষে ১ হাজার ৩৮৩ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই আলাউইত সম্প্রদায়ের বেসামরিক নাগরিক।
গত ডিসেম্বরে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এর ফলে সিরীয় কর্তৃপক্ষ সম্প্রদয়টির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। দেশটির পশ্চিম উপকূলীয় আলাউইত অধ্যুষিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর এই অভিযান চালানো হয়।
বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় প্রদেশ লাতাকিয়া, তার্তুস ও পার্শ্ববর্তী হামা প্রদেশে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এতে আলাউইত সম্প্রদায়ের ১,৩৮৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
অবজারভেটরির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের মতো পদ্ধতিতে হত্যা করেছে এবং তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করেছে।
সূত্র: এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ