ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জিম্মি সেই ট্রেনের যাত্রীদের উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে
ডুয়া ডেস্ক : গতকাল মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা কয়েকশ যাত্রীসহ একটি ট্রেন ছিনতাই করে। ওই ঘটনার পরপরই জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী তারা ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করেছে। এ সময় ২৭ জঙ্গী নিহত হয়েছে।
তবে কিছু জঙ্গি আত্মঘাতী বোমা বেঁধে সাধারণ যাত্রীদের সঙ্গে বসে থাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনীর সূত্র।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, জঙ্গিরা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং আত্মঘাতী হামলাকারীরা নারী ও শিশুদের তিনটি পৃথক স্থানে নিয়ে গেছে। যেহেতু আত্মঘাতী বোমা হামলাকারীরা নারী ও শিশুদের সঙ্গে অবস্থান করছে, তাই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালিত হচ্ছে। তবে এর পরেও ট্রেন ছিনতাইয়ে জড়িত সকল জঙ্গিকে নির্মূল করা হবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
উদ্ধার অভিযান চলার সময় বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা অন্তত ১০ জন জিম্মিকে হত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পাক সেনাবাহিনী অভিযান চালিয়ে যায়, তাহলে আরও ১০ জন জিম্মিকে হত্যা করা হবে।
সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র আরও জানান, ট্রেনের কাছে অবস্থান নেওয়া তাদের সদস্যদের লক্ষ্য করে ড্রোন ও কামান হামলা চালানো হয়েছে। তিনি হামলা বন্ধ রেখে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, যদি বেলুচ জঙ্গিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, তাহলে তারা ট্রেনের জিম্মি যাত্রীদের ছেড়ে দেবে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার (১২ মার্চ) বাকি জিম্মিদের উদ্ধারে পূর্ণমাত্রার অভিযান চালানো হবে। এতে সর্বশক্তি প্রয়োগ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
সূত্র: এএফপি, টাইমস অব ইন্ডিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ