ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বৈঠকে বসছে চীন-ইরান-রাশিয়া
ডুয়া ডেস্ক: পারমাণবিক ইস্যু নিয়ে আগামী ১৪ মার্চ বেইজিংয়ে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (১২ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যু নিয়ে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের সভাপতিত্ব করবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু এবং এতে যোগ দেবেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি।
মুখপাত্র আরও জানিয়েছেন, এই তিন পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং একে অপরের স্বার্থ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে।
সম্প্রতি, ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে এক যৌথ নৌ মহড়া আয়োজন করেছে।
এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া এবং তার অংশীদাররা ইরানের পারমাণবিক ইস্যুতে একটি যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, "ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকানরা যে মূল পরিকল্পনা থেকে সরে এসেছিল আমরা তা পুনরুদ্ধারের পক্ষে রয়েছি।" ইউরোপীয় পক্ষ থেকেও কেউ কেউ এই বিষয়ে যোগাযোগ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ