×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সৌদিতে জেলেনস্কি

২০২৫ মার্চ ১১ ১২:২৩:৫৭

যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সৌদিতে জেলেনস্কি

ডুয়া নিউজ: রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সোমবার স্থানীয় সময় তিনি জেদ্দায় পৌঁছান বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে মঙ্গলবার জেদ্দায় সৌদি মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করবেন জেলেনস্কি।

সফরের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, "যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তি চেয়ে এসেছে। আমরা সব সময় বলে আসছি, যুদ্ধ চালিয়ে যাওয়ার একমাত্র কারণ রাশিয়া।"

এদিকে, জেলেনস্কির পরপরই জেদ্দায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি শীর্ষ মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও রয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত