ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আইসিসির পরোয়ানা
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার
ডুয়া নিউজ: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুতার্তে মাদকবিরোধী অভিযানের নামে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে।
আইসিসির নির্দেশে, ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত সময়কালে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত করা হবে। ওই সময় তিনি দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওয়ের মেয়র এবং পরে দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
২০১৯ সালে দুতার্তে ফিলিপাইনকে *রোম সংবিধি* থেকে প্রত্যাহার করেন, যা মানবাধিকার সংগঠনগুলো তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এড়ানোর কৌশল বলে উল্লেখ করেছিল। ২০২১ সালে তার প্রশাসন আইসিসির তদন্ত বন্ধের চেষ্টা করলেও আন্তর্জাতিক আদালত সেই সিদ্ধান্ত অগ্রাহ্য করে।
দুতার্তের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক আদালত এখন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট কার্যালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ