ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সাইবার হামলার শিকার ইলন মাস্কের ‘এক্স’!
ডুয়া নিউজ: ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ বড় ধরনের কারিগরি সমস্যার মুখে পড়েছে, যা সাইবার হামলার ফল হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল থেকে ‘এক্স’ ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার অনেকেই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। তবে কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্মটি চালু থাকলেও সমস্যা পুরোপুরি দূর হয়নি।
পরবর্তীতে ইলন মাস্ক নিজেই ‘এক্স’-এ এক পোস্টে জানান, প্ল্যাটফর্মটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে এবং এটি এখনও চলমান রয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ‘এক্স’-এর পরিচালনা ব্যবস্থা বিশ্লেষণ না করে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে দীর্ঘ সময় ধরে সমস্যা থাকায় এটি সাইবার হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও ইলন মাস্ক ‘এক্স’-এ সাইবার হামলার অভিযোগ তুলেছিলেন, তবে তখন তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এবারও তার দাবি নিয়ে বিতর্ক রয়ে গেছে, কারণ তিনি এখনো কোনো নিশ্চিত প্রমাণ দেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার