ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সীমান্ত হত্যার বিষয়ে সতর্ক থাকবে বলে আশ্বাস বিএসএফের
ডুয়া নিউজ : সীমান্তে প্রায়ই বাংলাদেশিদেরকে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বাংলাবান্ধায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) বিকেলে বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপি পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। আর বিএসএফের পক্ষে শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পিকে সিং। বৈঠকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কর্নেল গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, "গত ৮ মার্চ পঞ্চগড় সদর উপজেলার সুঁইডাঙ্গা সীমান্তের বিএসএফের গুলিতে আল আমিন (৩৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। বৈঠকে বিজিবি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে সীমান্তে বিএসএফ মরণাস্ত্রের ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে।"
তিনি আরও বলেন, "বিএসএফকে বলা হয়েছে, সীমান্তে কেউ আটক হলে তার সঙ্গে মরণাস্ত্রের ব্যবহার না করে অন্য কিছুর ব্যবহার করা যেত। সেই সাথে বিজিবিকে জানালে বিজিবি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতো।"
পরে বিএসএফ এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। সেইসঙ্গে আগামীতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সতর্ক থাকবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে।
এছাড়া নিহত আল আমিনের মরদেহ হস্তান্তরে আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ।
ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার আরও বলেন, "সীমান্তে বিজিবি টহল দিনরাত ২৪ ঘণ্টা অব্যাহত থাকে। সীমান্তের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত হত্যা বন্ধে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক সভা, কর্মসংস্থান করে পূর্নবাসন করা হচ্ছে। এছাড়া সব সময় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের