ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩২২ যাত্রীর ফ্লাইটে বো-মা হা’মলার হুমকি, মাঝপথ থেকে ফেরত গেল দেশে
ডুয়া ডেস্ক: বোমা হামলার হুমকির কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেছে ভারতে। পরে জানা যায় হুমকিটি ভুয়া ছিল।
গত বছরের শেষের দিকে ভারতীয় বিভিন্ন ফ্লাইটে এই ধরনের বোমা হামলার হুমকি আসতে থাকে কিন্তু পরবর্তীতে জানা যায়, সেগুলি সবই মিথ্যা ছিল। তবুও কর্তৃপক্ষকে বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হচ্ছে। এই হুমকি বন্ধ করার উপায় এখনো বের হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৭৭- এর ফ্লাইটে ৩০৩ জন যাত্রী ছিলেন এবং ১৯ জন ক্রু সদস্য ছিলেন। মুম্বাই থেকে উড্ডয়ন করার পর আজারবাইন যাওয়ার পথে এক ক্রু সদস্যের কাছে হামলার হুমকি আসে। ফলে উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফ্লাইটটি ভারতে ফিরে আসে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ জানতে পারে যে, হুমকিটি ভুয়া ছিল।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের স্থানীয় সময় গতকাল রাত ২টায় ফ্লাইটটি উড্ডয়ন করে, এবং আজ সোমবার বেলা ১০টা ২৫ মিনিটে ভারতে ফিরে আসে। এআই-১১৯ নামের ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় আবার উড্ডয়ন করবে।
এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা হুমকির কারণে ফ্লাইটটি মুম্বাইয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময়ে যাত্রীদের জন্য থাকা-খাওয়া ও অন্যান্য ব্যবস্থা করা হয়েছিল এবং এখন জরুরি প্রটোকল অনুযায়ী কাজ চলছে।
তথ্য : এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার