ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
তুরস্কে স্কলারশিপের সুযোগ পাবেন বাংলাদেশিরা, মাসিক ভাতাসহ নানান সুবিধা
ডুয়া ডেস্ক : বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে তুরস্ক। স্কলারশিপের নাম হলো- বিলকেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফল সেমিস্টারের জন্য এ বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বৃত্তির সুযোগ-সুবিধা:
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- প্রতি মাসে ৪,৫০০ তুর্কি লিরা উপবৃত্তি ও আবাসন সহায়তা (বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১৪ হাজার ৯৪০ টাকা, ১ লিরা সমান ৩.৩২ টাকা ধরে)
- স্বাস্থ্যবিমা সুবিধা
- একটি ল্যাপটপ প্রদান
- খাবারের জন্য কার্ড
- বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণের জন্য ভ্রমণ সহায়তা
অধ্যয়নের বিষয়সমূহ: ফলিত প্রযুক্তি ও ব্যবস্থাপনা, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান, নকশা ও স্থাপত্য, প্রকৌশল, ব্যবসা প্রশাসন, বিজ্ঞান, সংগীত ও পরিবেশনা শিল্পকলা, স্নাতক স্কুল অব এডুকেশন।
আবেদনের যোগ্যতা:
- তুরস্কের নাগরিকসহ যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
- স্নাতক পর্যায়ে আবেদনের জন্য ন্যূনতম ২.৮০ সিজিপিএ
- স্নাতকোত্তর পর্যায়ে আবেদনের জন্য ন্যূনতম ২.৮০ সিজিপিএ
- ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে
- আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে
প্রয়োজনীয় নথিপত্র:
- হালনাগাদ সিভি
- সকল ডিগ্রির সার্টিফিকেট
- অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
- স্টেটমেন্ট অব পারপাস (SOP)
- দুইটি রিকমেন্ডেশন লেটার
আবেদনের পদ্ধতি:আগ্রহী শিক্ষার্থীরা বিলকেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ জুলাই ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত