ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতে ১৮ বাংলাদেশি আটক
ডুয়া ডেস্ক: ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী পৃথক রাজ্য থেকে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং ত্রিপুরার আগরতলা থেকে তাদের আটক করা হয়।
ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের ‘স্পেশাল ট্রাস্ট ফোর্স’ (এসটিএফ) ভুবনেশ্বর রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশিকে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।
তারা জানিয়েছেন, দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে আসামের ধুবরি হয়ে ভারতে প্রবেশ করে এবং এরপর ট্রেনে ভুবনেশ্বরে পৌঁছান স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তারা বাংলাদেশের ময়মনসিংহ, বাগেরহাট, ফিরোজপুর এবং ঢাকার বাসিন্দা। এসটিএফ তাদের বিরুদ্ধে ‘ফরেনার্স আইন-১৯৪৬’ এর ১৪ ধারায় মামলা করেছে এবং তাদেরকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে ৫ জন যুবক এবং ১ জন শিশু রয়েছে। তাদের সহায়তায় দুই ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। ৪ বছর আগে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করা সবুজ দাস তার পরিবার ও আত্মীয়দের ভারতে নিয়ে আসেন এবং অবৈধভাবে বসবাস করতে শুরু করেন। স্থানীয় প্রশাসন অনুমতি না নিয়ে এই অবৈধ বসবাসের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
ত্রিপুরার আগরতলা রেলস্টেশন থেকে ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের ভারতে প্রবেশের সহায়তায় এক ভারতীয় দালালকেও আটক করা হয়। তারা বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা। এই অভিযানে সহায়তা করেছে আগরতলা রেলওয়ে পুলিশ ফোর্স, বিএসএফ, গোয়েন্দা দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটককৃত ভারতীয় দালাল এবং বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে স্থানীয় আদালতে পাঠানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ