ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশি পর্যটক কমায় ক্ষতির মুখে কলকাতার ব্যবসায়ীরা
ডুয়া ডেস্ক : বাংলাদেশি পর্যটক সংকটে বিপাকে পড়েছে কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসা। প্রতি বছর ঈদের আগে বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে সরগরম থাকলেও এবার সেই চিত্র অনুপস্থিত। তাদের মোট ব্যবসার প্রায় ৫০-৫৫ শতাংশই বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল।
রমজানে পর্যটক না থাকায় ব্যবসায়ীদের আয় কমে গেছে, অনেকে দোকানের ভাড়া দিতেও হিমশিম খাচ্ছেন, কিছু দোকান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। সংকটে পড়েছে আবাসিক হোটেল, মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিক্যাল সেক্টর ও পরিবহন পরিষেবাও। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এলাকার ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
মধ্য কলকাতার প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১০০টির বেশি হোটেল ও প্রায় ৩,০০০ দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল।
বাংলাদেশি পর্যটকদের ওপর এই অতিরিক্ত নির্ভরতার কারণ নিউমার্কেট এলাকায় পার্কিং সংকট ও দখলদারিত্বের সমস্যা। এ কারণে কলকাতার স্থানীয় ক্রেতারা এখানে কেনাকাটায় অনাগ্রহী। তবে বাংলাদেশি পর্যটকেরা আশপাশের হোটেলে অবস্থান করেন বলে তাদের এসব সমস্যার সম্মুখীন হতে হয় না।
স্থানীয় দোকানমালিকরা বলেন, ‘দুর্গাপূজা ও রমজান আমাদের জন্য সবচেয়ে ভালো মৌসুম। বাংলাদেশি পর্যটকরাই ঈদের কেনাকাটার প্রধান ক্রেতা। এ বছর ক্রেতার সংখ্যা অনেক কম, ফলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে।’
ট্রেজার আইল্যান্ডের খুচরা বিক্রেতা ললিত আগরওয়াল বলেন, ‘২০২০ থেকে ২০২২ পর্যন্ত মহামারির কারণে বাংলাদেশ থেকে পর্যটকেরা আসেননি। গত দুই বছর ব্যবসা ভালোই হয়েছিল, কারণ পর্যটকের সংখ্যা বেড়েছিল। কিন্তু এবার আবার সেই মন্দা পরিস্থিতি ফিরে এসেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই