ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
যোগদান করেই অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি রাজউক চেয়ারম্যানের
ডুয়া নিউজ : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। যোগদান করেই অনিয়মকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। বলেছেন, ‘অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ রবিবার (৯ মার্চ) রাজউকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।
রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন।
যোগদান করেই নবনিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, “আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে এলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবল সংকট রয়েছে, এ সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এসময় রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের