ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
‘সরকার বদলালে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিবর্তন হতে পারে’
ডুয়া ডেস্ক : বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি এ ও জানান যে, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং উভয় পক্ষ নিয়মিতভাবে নোট বিনিময় করে দ্বিপাক্ষিক সংহতি বজায় রাখে।
শনিবার (৮ মার্চ) নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এক প্রতিবদেনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, এই দুই দেশের মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ রয়েছে এবং এটি বাস্তবতা হিসেবে মেনে নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, এই সহযোগিতা ভার্চুয়াল ক্ষেত্রে প্রায় ১০০ শতাংশ এবং ভৌত ক্ষেত্রে চীনা উৎপত্তির বেশিরভাগ সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়।
পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ভারতীয় সেনাপ্রধান সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে রয়েছে এবং সেটির সঙ্গে আমার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক থাকলে তা নিয়ে আমি চিন্তিত হব। কারণ সন্ত্রাসবাদ যে কোনো দেশকে ব্যবহার করতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, যুদ্ধ কোনো দেশের স্বার্থে ভালো নয়। তাই আমাদের সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের দিকেই অগ্রসর হওয়া উচিত। সূত্র : এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস