ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার ইসরায়েলি পর্যটক
ডুয়া নিউজ: ভারতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন ইসরায়েলি নারী। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কর্ণাটকের কোপ্পালের একটি খালের কাছে তিনি এই ঘটনার শিকার হন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সি ইসরায়েলি পর্যটক ও ২৯ বছর বয়সি স্থানীয় নারী তুঙ্গভদ্রা খালের পাশে তারা দেখছিলেন। এ সময় তিন জন পুরুষ এসে তাদের ধর্ষণ করে।
ধর্ষণের শিকার হওয়া নারীদের সঙ্গে আরও তিনজন পর্যটক ছিলেন। তাদের একজন ড্যানিয়েল যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বাকি দুজন যথাক্রমে মহারাষ্ট্র ও ওডিশার বাসিন্দা। তারা খালে পড়ে গেলেও গুরুতর আহত হননি।
কোপ্পালের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রাম এল আরাসিড্ডি জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের শিগগিরই গ্রেফতার করা হবে। এ ঘটনায় দুটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
এনডিটিভি বলেছে, ওই বাড়ির মালিক ও তার চার অতিথি রাতের খাবারের পর খালের পাড়ে তারা দেখতে গিয়েছিলেন। এমন সময় তিন অভিযুক্ত একটি মোটরসাইকেলে করে সেখানে আসে। প্রথমে তারা পেট্রল কোথায় পাওয়া যাবে-তা জানতে চায় এবং পরে ইসরায়েলি নারীর কাছ থেকে ১০০ রুপি দাবি করে।
ইসরায়েলি পর্যটক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় এবং সঙ্গে থাকা তিন ব্যক্তিকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা দুই নারীকে ধর্ষণ করে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।
স্থানীয় ওই বাড়ির মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ