ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানকে চিঠি পাঠালেন ডোনাল্ড ট্রাম্প
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত একটি সাক্ষাৎকারে ট্রাম্প এই বিষয়টি জানিয়েছেন। খবরটি প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ানে।
ট্রাম্প জানান, গত বৃহস্পতিবার চিঠিটি পাঠানো হয়েছে এবং তিনি আশা করছেন ইরান পারমাণবিক আলোচনা শুরু করতে রাজি হবে।
চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশ্যে লেখা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প বলেন, চিঠিতে তিনি খামেনিকে অনুরোধ করেছেন আলোচনা শুরু করতে। কারণ এতে ইরানের জন্য অনেক লাভজনক হবে। তিনি আরও বলেন, "আমি মনে করি তারা চিঠির গুরুত্ব বুঝতে পারবেন। যদি না বুঝে তবে আমাদের নিজেই কিছু পদক্ষেপ নিতে হবে। কারণ আমরা আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দিতে পারি না।"
শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ