ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশের সব সমস্যার সমাধান গণতন্ত্রের মাধ্যমে চায় ভারত
ডুয়া ডেস্ক: ভারত চায় বাংলাদেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে হোক। শুক্রবার (৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান।
তিনি বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করবে যেখানে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সব সমস্যার সমাধান হবে।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়সওয়াল বলেন, গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তরা ছাড়া পাওয়ার কারণে আইনশৃঙ্খলা আরও অবনতি হয়েছে।
এছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা অভিন্ন নদী পানিবণ্টন বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছেন। তারা তিন দশক পুরনো গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জয়সওয়াল আরও জানান, গঙ্গা পানি চুক্তি, পানির প্রবাহ ও অন্যান্য পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ সরকার সহিংসতা, হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনবে এ বিষয়ে তারা পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস